১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ১৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আমিনুল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • 68

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিনিধঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (৫৪) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া জেলার শিবগঞ্জ ও সদর থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরনজী ইউনিয়নের নন্দইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জয়পুরহাটের সহকারী পরিচালক শাকিল আহম্মেদের নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ ও সদর থানা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ আমিনুলকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি অঞ্চলের তালিকাভুক্ত ও শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে ১৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আমিনুল গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬