০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে টাস্কফোর্সের অভিযানে ৪ মাদকসেবী কারাদণ্ডে দণ্ডিত

  • প্রকাশের সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • 57

ছবির ক্যাপশনঃ

​এ. বি. এস. রতন স্টাফ রিপোর্টার : ১৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে বিশেষ মাদকবিরোধী টাস্কফোর্স (যৌথ) অভিযানে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ​সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রাউতাড়া, চকশিতা, কানইল ও ভাবিচা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন ও নিয়ামতপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

​অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কানইল এলাকার ​লবিন হেমরম (৩৯) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড,
​রেন্টু দাস (৪৫) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড।

​বিজয় দাস (৩৫) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং উপজেলার ভাবিচা পশ্চিমপাড়ার রাশেদুল ইসলাম (৩০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড। ​দণ্ডাদেশ প্রদানের পর সাজাপ্রাপ্ত চারজনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন বলেন, “মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নিয়ামতপুরে টাস্কফোর্সের অভিযানে ৪ মাদকসেবী কারাদণ্ডে দণ্ডিত

প্রকাশের সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬