০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে পাচারের আগেই ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • প্রকাশের সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 70

ছবির ক্যাপশনঃ

আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ ২১ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় কথিত পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি ও এসআরবির একটি যৌথ দল। অভিযানের একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে রাখা মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মূর্তিটি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর প্রকৃত উৎস, পাচারচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্য এবং মূর্তিটির ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে পাচারের আগেই ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬