
ছবির ক্যাপশনঃ
শাহ আলম (ঘোড়াঘাট) দিনাজপুর থেকেঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বি,এন,পি) ঘোড়াঘাট পৌর বি,এন,পি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে শান্তিপূর্ন প্রতিবাদ মিছিল,সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘোড়াঘাট বাস স্ট্যান্ড ঘোড়াঘাট পৌর বি,এন,পির দলীয় অফিস চত্তর হতে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট আজাদ মোড়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর সভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস সাত্তার মিলন, এসময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভায় পৌর বি,এন,পি, যুব দল, ছাত্র দল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,জিয়া পরিষদ দল সহ সকল দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

























