০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ও ইনজেকশনসহ বাবা-ছেলে আটক-৩

  • প্রকাশের সময় : ০৭:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 48

ছবির ক্যাপশনঃ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কুপিজেসিক ইনজেকশনসহ এক চিহ্নিত মাদক কারবারি ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শ্রীমন্তপুর এলাকার সাখাওয়াত হোসেন এবং তাঁর দুই ছেলে পলাশ ও সাহান। বিজিবির দাবি অনুযায়ী, সাখাওয়াত হোসেন একজন চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে হাটখোলা বিওপির দুটি টহলদল এবং জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে শ্রীমন্তপুর এলাকায় সাখাওয়াতের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার দুই ছেলে এতে সহযোগী হিসেবে কাজ করছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জয়পুরহাট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ও ইনজেকশনসহ বাবা-ছেলে আটক-৩

প্রকাশের সময় : ০৭:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬