০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ধুনটে ৩৫ লাখ টাকার চোরাই মোবাইল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 51

ছবির ক্যাপশনঃ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ১ অক্টোবর ২০২৬

বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা, উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট বাজারের ইসামতি ডিজিটাল কমপ্লেক্সে ‘মাসুদ টেলিকম’ নামে একটি দোকানের তালা ভেঙে ৯৪টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক মো. মাসুদ রানা ধুনট থানায় মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে একই দিন সকাল সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জের যমুনা পশ্চিম সেতু থানার টোল প্লাজায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চুরি যাওয়া ৯৪টি মোবাইলসহ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আদালতে রিমান্ডের আবেদন করা হচ্ছে।

উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিক শনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ধুনটে ৩৫ লাখ টাকার চোরাই মোবাইল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬