০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রকাশের সময় : ০৬:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 71

ছবির ক্যাপশনঃ

মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ ১ অক্টোবর ২০২৬
‘
মর্যাদাপূর্ণ বার্ধক্য: প্রবীণদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করি’—এমন প্রত্যয়কে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রবীণ ও হিতৈষী সংঘের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে শহরের এসপি অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় মডেল মসজিদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ও সিনিয়র সিটিজেন আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলজার হোসেন এবং প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আব্দুল হাই।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক প্রবীণ ও সিনিয়র সিটিজেন র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের জীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করে তাঁদের প্রতি পারিবারিকভাবে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রবীণদের জন্য বয়স্ক ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন তাঁরা।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশের সময় : ০৬:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬