
ছবির ক্যাপশনঃ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মাদক মামলায় তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি জনাব মোঃ তামবিরুল ইসলাম।
আটককৃতরা হলেন— পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের মো. খলিল মণ্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫) এবং ছোট মানিক গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. গোলাম কিবরিয়া (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে আব্দুর রশিদের বসতবাড়িতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব মোঃ তামবিরুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
























