০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 41

ছবির ক্যাপশনঃ

স্টাফ রিপোর্টারঃ ১১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর থেকে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় স্থানীয় লোকজন রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানান।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত হওয়ায় বিষয়টি সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬