
ছবির ক্যাপশনঃ
মোঃ মিশিকুল মন্ডল, স্টাফ রিপোর্টার: ১১ অক্টোবর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ৩ নম্বর আহম্মেদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ বজলুর রহমানের সমর্থনে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের ঝামুটপুর এলাকায় এনামুল মোল্লার চাতালে ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ও ৩ নম্বর আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বজলুর রহমান বলেন, “আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের নেতাকর্মীরা আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমি যদি দলের জন্য সঠিকভাবে কাজ করে থাকি, তাহলে দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী হাসান, বিএনপি নেতা মোসলিম উদ্দিন, মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম ও আফরোজা বেগম।
সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক ও কালাই উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোঃ গোলজার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়েছে।



























