০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 38

ছবির ক্যাপশনঃ

​এ. বি. এস রতন স্টাফ রিপোর্টার : ১৪ অক্টোবর ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছর বয়সী সোহাগী নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​গতকাল ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর মণ্ডলাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহাগী ওই এলাকার বাসিন্দা।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে সোহাগীর বাবা বাড়ির ২০০ গজ উত্তরে মো. বুলবুল হোসেনের খালি জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ (হাল চাষ) করতে যান। বাবার পিছু পিছু শিশু সোহাগীও জমিতে যায় এবং পাশেই খেলাধুলা করতে থাকে।

​একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পাশের ধানখেত থেকে হঠাৎ দুটি শেয়াল একসাথে বেরিয়ে আসলে তা দেখে শিশুটি ভয় পেয়ে দৌড় দেয়। এ সময় জমিতে পাওয়ার টিলার চাকা ঘুরিয়ে হাল চাষরত অবস্থায় সোহাগী দৌড়ে সেটির নিচে পড়ে যায়। এতে পাওয়ার টিলারের ফলা ও চাকার আঘাতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

​ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় কোনো আইনি জটিলতা নেই এবং কোনো মামলা দায়ের করা হয়নি।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬