০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৪:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 20

ছবির ক্যাপশনঃ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাট:
২৫ অক্টোবর, ২০২৬ ইং

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া সীমান্ত এলাকায় র‍্যাব-৫ (এসআরবি-৫) ও জয়পুরহাট ২০ বিজিবি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন—
আবুল কাশেম (৫৫), পিতা: মৃত মুললুক চাঁদ, গ্রাম: চেঁচড়া।
মোঃ সুরুজ মন্ডল (৪০), পিতা: মৃত ছইমুদ্দিন, গ্রাম: চেঁচড়া।
অভিযানকালে ভূইডোবা গ্রামের মোঃ ইউসুফ হোসেনের ছেলে মোঃ রিফাত (২৩) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, চেঁচড়া গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ সংলগ্ন নিজস্ব বাড়িতে মজুদ রাখছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব ও বিজিবির যৌথ টিম উক্ত এলাকায় অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদেরকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের ঘর তল্লাশি করে মোট ৭৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় রিফাত নামে এক মাদক কারবারি পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬