১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

গণঅভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নই দেখত না: নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 186

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ সোমবার জুলাই ২৮, ২০২৫

গণঅভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নই দেখত না— এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, উল্টো শেখ হাসিনার আমলে নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করতে হতো।

সোমবার (২৮ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৮তম দিনে জামালপুরে শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সংস্কার প্রক্রিয়ায় একটি উচ্চ কক্ষ প্রয়োজন দাবি করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ দুই ভাগ করে ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে, যেন জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়। সেই উচ্চ কক্ষের বিষয়ে ঐকমত্য না হওয়ায় জুলাই সনদ আটকে রয়েছে।

যারা এখনো ঐকমত্য পোষণ করেনি, তাদের জনগণের স্বার্থে ঐকমত্য পোষণ করার আহ্বান জানিয়ে জুলাই সনদের মাধ্যমে ৫ আগস্ট সর্বদলীয়ভাবে উদযাপন করার আশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

একটি রাজনৈতিক দলের উদ্দেশ করে নাহিদ বলেন, সারা দেশের তৃণমূলে একক আধিপত্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

ভিন্ন মতের কেউ থাকলে তাদের বিরোধিতা করা হচ্ছে বলে দাবি করেন নাহিদ।

এর আগে বক্তব্যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ও গুম-খুনের বিচার চান এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা।

সকালে জেলা পরিষদের ডাকবাংলোতে শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর হরিজন পল্লীতে যান তিনি।

পরে  শহরের তমাল থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও জেলার সাত উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

গণঅভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নই দেখত না: নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫