১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ফেব্রুয়ারিতে নির্বাচন গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবেঃ মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 103

ছবিঃ ফাইল ফটো

ডেক্স রিপোর্টঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে বিএনপি।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আনুষ্ঠানিকভাবে দলীয় এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে, গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করছে, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সব ব্যবস্থা গ্রহণ করবে। একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য বিএনপি সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

এই নির্বাচন অতি জরুরি বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন এই নির্বাচনটা দেশের জনগণই চায়। জনগণ আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পরে রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি ‍যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এলেন বিএনপির মহাসচিব। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

ফেব্রুয়ারিতে নির্বাচন গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবেঃ মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫