১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 113

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র, ১৪৩২

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪২ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে সেখান থেকে এস.এম.এ ফেরদৌস (৭৪) ও মো. রমজান আলী (৫৫) নামে দুজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে পাঁচটি কাচের পাত্রে রাখা কোবরা সাপের বিষ জব্দ করা হয়। প্রতিটি পাত্রে “RED DRAGON COMPANY, MADE IN FRANCE” লেখা ছিল। উদ্ধারকৃত বিষের আনুমানিক আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে নিষিদ্ধ সাপের বিষ এনে দেশে বিক্রি করে আসছিল। গ্রেফতার হওয়া ফেরদৌসের বিরুদ্ধে আদালতে ইতোমধ্যে একটি মামলা বিচারাধীন রয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫