০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাটে নবম জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৩:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 58

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাট, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

জয়পুরহাট জেলা স্কাউটসের উদ্যোগে নবম জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে জয়পুরহাট কালেক্টরেট মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই ক্যাম্পুরির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর মাহবুবুর রহমান বলেন, “যতদিন পর্যন্ত আমরা দেশের প্রতি দায়িত্বশীল না হবো, ততদিন আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আমার বিশ্বাস, আগামী দিনে দেশ পরিবর্তনের কান্ডারি হবে কাব ও স্কাউটসের বন্ধুরা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীসহ জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলা কাব দলের সদস্যরা মনোজ্ঞ গান ও নাচ পরিবেশন করেন।

স্কাউটস ও কাব সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ক্যাম্পুরিতে জেলা ও উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক সদস্য অংশগ্রহণ করছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাটে নবম জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

প্রকাশের সময় : ০৩:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫