০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মান্দায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : ০৩:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 121

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৫ নভেম্বর ২০২৫

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ এবং পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ২৪ শে নভেম্বর বিকেলে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ঠাকুরমান্দা ও চেরাগপুর সুফিয়া বাজার এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীনের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এ সময় এম এ মতীন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একমাত্র রোডম্যাপ।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন।

এছাড়া ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

মান্দায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

প্রকাশের সময় : ০৩:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫