
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৯ মে ২০২৬
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
গতকাল সোমবার (১৮ মে) বিকেল ৫টা ২০ মিনিটে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আওতাধীন ৮ নং আওলাই ইউনিয়নের গোরনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এএসআই (নি:) মোঃ সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নি:) মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে গোরনা গ্রামের শফিকুল ইসলাম মেম্বারের বাড়ির সামনে গোরনা-ভূতগাড়ী গামী পাকা রাস্তার উপর থেকে ১০০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শ্রী নয়ন চন্দ্র মালী (৪৫), পিতা-মৃত কিনু চন্দ্র মালী, সাং-মাত্রাই, থানা-কালাই, জেলা-জয়পুরহাট এবং মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, সাং-মাত্রাই, থানা-কালাই, জেলা-জয়পুরহাট।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


















