০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ধামইরহাটে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোছাঃ গুলশান আরা

  • প্রকাশের সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • 20

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ আবিদ হাসান, উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ): ২৩ মে ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোসাঃ গুলশান আরা। তিনি উপজেলার আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শ্রেণি কক্ষে পাঠদানে অনন্য দক্ষতা, পেশাগত নিষ্ঠা এবং মেধার স্বীকৃতিস্বরূপ উপজেলা যাচাই-বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মোসাঃ গুলশান আরাকে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার, স্থানীয় অভিভাবক মহল ও সুধীসমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
মোসাঃ গুলশান আরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আগামীতেও যেন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এলাকার সচেতন মহল মনে করছেন, তার এই অর্জন উপজেলার সামগ্রিক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

ধামইরহাটে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোছাঃ গুলশান আরা

প্রকাশের সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬