০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

  • প্রকাশের সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • 34

ছবিঃ সীমান্তের আওয়াজ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: রবিবার, ৩১ মে ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি পালন না করা এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করলেও আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনো কর্মসূচি পালন করেননি।

এছাড়া তারা জেলা বিএনপির নেতা ও সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন বলে অভিযোগ করা হয়। এ ধরনের কর্মকাণ্ডকে দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী উল্লেখ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের বিএনপির গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

প্রকাশের সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬