০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জমি বিরোধের জেরে ক্ষেতলালে ৬ বছরের শিশুকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 36

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট): ১ জুন ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রিতু মনি (৬) নামের এক শিশুকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত শিশুটি স্থানীয় ব্যবসায়ী বিদ্যুৎ হোসেনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটাখোলা মোড়ের মুদি ও কনফেকশনারি ব্যবসায়ী বিদ্যুৎ হোসেনের পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি প্রতিবেশীরা ওই শিশুর কপালে ধারালো বটি দিয়ে আঘাত করে বলে স্বজনরা অভিযোগ করেন।গুরুতর আহত অবস্থায় রিতু মনিকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির কপালে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় সেখানে সাতটি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।আহত শিশুর বাবা বিদ্যুৎ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার নিষ্পাপ কন্যা সন্তানকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল করিম জানান, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, জমি বিরোধের জেরে অবুঝ শিশুর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জমি বিরোধের জেরে ক্ষেতলালে ৬ বছরের শিশুকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬