০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর দায়ে ৩ জনকে জরিমানা

  • প্রকাশের সময় : ০৯:৩২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 111

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ২ জুন ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় সড়কে ধান মাড়াই ও খড় শুকিয়ে জনসাধারণের চলাচলে ঝুঁকি সৃষ্টি করার দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর অপরাধে তিনজনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

এ সময় তিনি সড়কে ধান, খড় বা কৃষিপণ্য শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কে ধান ও খড় শুকানোর কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর দায়ে ৩ জনকে জরিমানা

প্রকাশের সময় : ০৯:৩২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬