০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ধান কেনাবেচা শেষে বাড়ি ফেরা হলো না রমজান আলীর

  • প্রকাশের সময় : ০৩:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • 1

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ আবিদ হাসান, উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ): ৩ জুন ২০২৬

নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে উপজেলার মধুইল বাজার সংলগ্ন পেজাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ধান কেনাবেচার কাজ শেষ করে অটোচার্জার যোগে বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাঁকড়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রমজান আলী পত্নীতলা উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন আমিন ও ধান ব্যবসায়ী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ, নিয়ামুল হক জানান, ঝলকাহার বাজার এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

ধান কেনাবেচা শেষে বাড়ি ফেরা হলো না রমজান আলীর

প্রকাশের সময় : ০৩:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬