১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

পাঁচবিবির দুর্গা মন্দিরে শামীম হোসেন মন্ডলের ৫০ হাজার টাকা অনুদান

  • প্রকাশের সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • 41

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি
৬ জুন ২০২৬

গতকাল শুক্রবার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির স্থাপন করলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী  মোঃ শামীম হোসেন মন্ডল। পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেলওয়ে কুলিপাড়া, স্থানীয়ভাবে পরিচিত তুড়িপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন উৎসব পরিদর্শন করেন তিনি।

উৎসব পরিদর্শনকালে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে ভক্তবৃন্দ ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন জনাব মোঃ শামীম হোসেন মন্ডল। হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ ধর্মীয় আয়োজনের সফলতা কামনা করে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মের মানুষের মিলনমেলাই আমাদের বাংলাদেশের ঐতিহ্য।

এ সময় তিনি মন্দিরের অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন উৎসব আয়োজক কমিটির হাতে নগদ ৫০ হাজার টাকা সহযোগিতা তুলে দেন। শামীম হোসেন মন্ডলের এই আর্থিক সহযোগিতায় মন্দির কমিটি ও স্থানীয় ভক্তবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদাহরণ পাঁচবিবাসীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উৎসবে মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবির দুর্গা মন্দিরে শামীম হোসেন মন্ডলের ৫০ হাজার টাকা অনুদান

প্রকাশের সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬