০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 17

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট: ১৩ জুন ২০২৬

জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ।
শনিবার (১৩ জুন ) সকাল থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন জয়পুরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম মিঞা । এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল , মোছাঃ আতিয়ারা আকতার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বেগম ক্যাথরিন গোমেজ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , মোঃ নাসির উদ্দিন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি, টিএম মোজাহিদ আজিজ অতিরিক্ত পিপি, শারমিন সুলতানা প্রবেশন অফিসার জয়পুরহাট, মোহাম্মদ মাহবুব উন নবী অতিরিক্ত পুলিশ সুপার, জেসমিন নাহার অতিরিক্ত জেলা প্রশাসকসহ আরো উপস্থিত ছিলেন বিচার বিভাগের কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাগণ। সভায় মামলা নিষ্পত্তি দ্রুত করা, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং জনসেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কনফারেন্স শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সমন্বয় সভা আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

বগুড়া দুপচাঁচিয়ায় বালু বাহী ও আম বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬