০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পাঁচবিবি বাজারে অভিযান: নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ১৪ কার্টুন জব্দ

  • প্রকাশের সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 27

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধঃ ১৫ জুন ২০২৬, সোমবার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের শালপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ১৪ কার্টুন জব্দ করেছে বিজিবি।

গত রবিবার, ১৪ জুন রাত ৯:৩০ মিনিটের দিকে শালপাড়া বাজারের নিত্য চন্দ্র মন্ডলের মুদিখানা দোকান `বর্ষা ভ্যারাইটিজ স্টোরে` এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, বাজারজাত নিষিদ্ধ ওই যৌন উত্তেজক সিরাপের ১৪ কার্টুন জব্দ করা হলেও ঘটনাস্থল থেকে দোকান মালিককে গ্রেফতার করা হয়নি।

অভিযানের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিজিবি সদস্যদের সাথে বাগবিতণ্ডা হয়। সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে চাইলে বিজিবির এক সদস্য বাধা দেন। পাবলিক প্লেসে ছবি তোলার অনুমতি লাগবে কিনা জানতে চাইলে বিজিবি সদস্যরা নিজেদের ক্যাম্প ও বিওপির পরিচয় দিতে অস্বীকৃতি জানান।

বিজিবির এমন আচরণে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটি ও সাধারণ মানুষ হতবাক হয়ে যান। উপস্থিত সকলেই মনে করেন, কোনো ঘটনা উদঘাটন ও সত্য প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা করা প্রয়োজন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবি বাজারে অভিযান: নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ১৪ কার্টুন জব্দ

প্রকাশের সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬