০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 25

ছবিঃ সীমান্তের আওয়াজ

গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি; বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নেতাদের বক্তব্য

স্টাফ রিপোর্টারঃ ১২ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত এ জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন, রাষ্ট্র পরিচালনা এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সময় তিনি ইসকন, ভারত ও আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেন।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, এনসিপির জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মো. শামসুজ্জামান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে টেকসই গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতীয় ঐক্য প্রয়োজন। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশে অংশ নেওয়া নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক সংস্কার, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। সভা শেষে শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সমাপ্ত হয়।।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের জনসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬