
ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ),স্টাফ রিপোর্টারঃ ১২ জুলাই ২০২৬
জয়পুরহাটের কালাইয়ে জুন(২০২৬) মাসজুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ জন মাদক ব্যবসায়ী এবং ১৭জন মাদকসেবী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ১৪ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে আটক ১৭ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তি প্রদান করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কালাই থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা জুড়ে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























