০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাপাহারে অবৈধভাবে আম তোলা বাহিনীর ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 24

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১২ জুলাই ২০২৬

নওগাঁর সাপাহারে চলতি আম মৌসুমে বাজারে অবৈধভাবে আমের গাড়ি থেকে আম নামানোর নামে চাঁদাবাজি করার অপরাধে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশ স্থানীয় আম বাজারে একটি বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, পত্নীতলা থানার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রফেসর পাড়ার বিদেশি লাল বাঁশফোড় এর ছেলে জয় বাঁশফোড় (২০), নীল ফামারী সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ নাইম ইসলাম (২২), প্রফেসর পাড়ার মৃত মানা লাল এর ছেলে সপেন বাঁশফোড় (৫০), প্রফেসর পাড়ার গণেশ এর ছেলে জয় বাঁশফোড় (২২) প্রমুখ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষী ও ব্যবসায়ীদের সুবিধার্থে এবং সুশাসন বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাজারের সাধারণ ব্যবসায়ী ও আমচাষীরা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং আম বাজারে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

সাপাহারে অবৈধভাবে আম তোলা বাহিনীর ৫ সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬