
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২১ জুলাই ২০২৬
বগুড়ার সোনাতলা উপজেলার বড়বালুয়া ভিটাপাড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা ট্যাবলেট সেবন ও জনসাধারণের শান্তি বিনিষ্ট করার অপরাধে ২ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ সজিব মন্ডল (২৮), পিতাঃ মৃত আব্দুর লতিফ সাং: বড়বালুয়া। মোঃ সুজন শেখ (৪২) পিতাঃ মৃত লালু শেখ সাং: বড়বালুয়া ভিটাপাড়া উভয়ের থানা: ও জেলা-বগুড়া।
আজ মঙ্গলবার (২১ জুলাই) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়ার সোনাতলা উপজেলার বড়বালুয়া ভিটাপাড়া এলাকা থেকে ২ জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনিষ্ট করার অপরাধেসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং আসামীকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।


























