০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

  • প্রকাশের সময় : ০৪:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 16

ছবিঃ সীমান্তের আওয়াজ

ডেস্ক রিপোর্টঃ ২২ জুলাই ২০২৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, মোট ব্যয়ের মধ্যে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা সরকারের নিজস্ব অর্থায়ন থেকে এবং ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুরের সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি অনুমোদিত প্রকল্পের তথ্য একনেককে অবহিত করা হয়েছে। এসব উদ্যোগের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, মহাসড়ক উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন অবকাঠামো ও পূর্বাঞ্চলীয় গ্রিড সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রকাশের সময় : ০৪:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬