১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধে ছোট ভাই হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 111

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৩ আগস্ট ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার দায়ে বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নিহত সিদ্ধেশ্বর দাস পেশায় একজন লোহার কর্মকার ছিলেন। দীর্ঘদিন ধরে বড় ভাই অশোক কুমার দাসের সঙ্গে পারিবারিক জায়গা-জমি নিয়ে তার বিরোধ চলছিল।

২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনে একটি বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় অশোক কুমার দাস দোকানে থাকা একটি ভারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত সিদ্ধেশ্বরকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী কামনা রানী পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জমি-সংক্রান্ত বিরোধে ছোট ভাই হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬