০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত

  • প্রকাশের সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 96

ছবিঃ সীমান্তের আওয়াজ

তৌফিক আহ্বায়ক, মানিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুবেল সদস্য সচিব মনোনীত

মিজানুর রহমান (বগুড়া): ৩ আগস্ট ২০২৬

বগুড়া জেলা বিএনপির অধীন মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে প্রবীণ বিএনপি নেতা মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।

রবিবার (২ আগস্ট ২০২৬) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।

দলীয় সূত্র জানায়, মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা নতুন কমিটি প্রদান করায় স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ও জেলা বিএনপির সভাপতি এবং সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত

প্রকাশের সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬