০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল যন্ত্রাংশ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 104

ছবিঃ সীমান্তের আওয়াজ

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ৬ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধারে অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইজিবাইকের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (৫ আগস্ট) ঠাকুরগাঁও জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও পৌরসভার উত্তর হাজীপাড়া এলাকার মিথিলা হোটেলের সামনে ইজিবাইক রেখে খাবার খেতে যান চালক আব্দুল কাদের। এ সুযোগে চোরচক্রের সদস্য ফেরদৌস (২৪) ও রাজা (২৪) ইজিবাইকটি চুরি করে পালানোর চেষ্টা করলে চালক ও স্থানীয় লোকজন তাদের ইজিবাইকসহ হাতেনাতে আটক করেন। পরে এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, একই চক্র গত ২৩ জুলাই শহরের বলাকা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আরও একটি ইজিবাইক চুরি করে। পরে সেটি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা মো. ফজল (৫৫)-এর কাছে বিক্রি করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হয়।

পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা পুলিশের পাশাপাশি দিনাজপুর জেলা পুলিশের একটি যৌথ দল বোচাগঞ্জ থানার রেলকলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. ফজলকে গ্রেপ্তার করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৮টি ইজিবাইকের মোটর, ১৫টি চার্জার, ১০টি কন্ট্রোলার, ২০টি কী-মিটার, অটোচার্জার, গাড়ির হুক এবং ইজিবাইক খুলে ফেলার বিভিন্ন সরঞ্জাম।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মো. ফজল দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক কম দামে কিনে সেগুলো খুলে খুচরা যন্ত্রাংশ হিসেবে বেশি দামে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল বা ইজিবাইক চুরি-সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল যন্ত্রাংশ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬