
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ধামইরহাট পৌরসভার উত্তর চকযদু (আদর্শপাড়া) এলাকায় আতোয়ার হোসেন ওরফে আসলামের বসতঘরের উত্তর পাশের একটি ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ চকযদু (টিএন্ডটি মোড়) এলাকার মৃত আব্দুস সোবহান ও মৃত জড়িনার ছেলে জাহানুর ইসলাম (৩৫) এবং উত্তর চকযদু (আদর্শপাড়া) এলাকার মো. খাজামুদ্দিন ও মোছা. মলেমা বেগমের ছেলে মো. মোমিন সরকার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
























