০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৬:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 71

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার: ২৪ আগস্ট ২০২৬

জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ পারভেজ ওরফে বাপ্পী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ জানায়, রোববার রাত ৮টা ৫০ মিনিটের দিকে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পেছনে আব্দুল খালেকের ডিপঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদ পারভেজকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাসুদ পারভেজ হানাইল পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান জানান, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এএসআই সাজেদুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ অভিযান পরিচালনা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার মাসুদ পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬