০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবির যুবকদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দিল বিজিবি

  • প্রকাশের সময় : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 42

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৫ আগস্ট ২০২৬

সীমান্তে শুধু নিরাপত্তা নয়, সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার ১০ জন শিক্ষিত বেকার যুবককে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী হাঁস-মুরগি লালন পালনের প্রশিক্ষণ দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ শেষে মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ লতিফুল বারী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকছুদুল কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, পাঁচবিবি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তুহিন রেজা, স্থানীয় সাবেক কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, “আমরা শুধু সীমান্ত পাহারা দেই না। সীমান্তবাসী কীভাবে ভালো থাকবে, কী করলে তারা অবৈধ কাজের সঙ্গে জড়িত হবে না, সেটাও আমাদের দায়িত্ব। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় আমরা ধারাবাহিকভাবে সীমান্তবাসীর জন্য কল্যাণমূলক কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা এবং শীত মৌসুমে কম্বল বিতরণের মতো মানবিক কার্যক্রম বিজিবি নিয়মিত পরিচালনা করে আসছে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

পাঁচবিবির যুবকদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দিল বিজিবি

প্রকাশের সময় : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬