০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

  • প্রকাশের সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 91

ছবির ক্যাপশনঃ

স্টাফ রিপোর্টারঃ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভাদসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনূর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মামুন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, তৌফিক এলাহী ও হারুনূর রশিদ জুয়েল।

এ ছাড়া জেলা যুবদলের সদস্য হাবিবুল্লাহ, কিবরিয়া, যুবনেতা জিল্লু, সাগর, সুজি, নাজমুল, মিজান, রাসেল, আল এমরান, রনি, মামুনসহ জয়পুরহাট সদর থানা ও জেলা যুবদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

প্রকাশের সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬