০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় বাল্যবিবাহর অভিযান থেকে ফেরার পথে প্রশাসনের ওপর হামলা ৷৷ বরসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 29

ছবিঃ সীমান্তের আওয়াজ

​এ. বি. এস রতন স্টাফ রিপোর্টারঃ ৩০ আগস্ট ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ৭ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর (১২) বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে ফেরার পথে সরকারি কাজে বাধা প্রদান, ভ্রাম্যমাণ আদালতের দল ও পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে বরের স্বজনেরা। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

গতকাল ​শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সমাসপাড়া এলাকায় বাল্যবিবাহের আয়োজন চলছে—এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযুক্ত বর আল-আমিনকে আটক করে নিয়ে আসার সময় বরের স্বজনসহ ২৫–৩০ জনের একটি সংঘবদ্ধ দল সরকারি গাড়ি আটকে দেয়। তারা পুলিশ ও স্টাফদের ওপর আক্রমণ চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্রাই থানার অফিসার ইনচার্জের (ওসি) সহযোগিতায় অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বর আল-আমিনসহ ৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

​এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজলসহ নামীয় ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

নওগাঁয় বাল্যবিবাহর অভিযান থেকে ফেরার পথে প্রশাসনের ওপর হামলা ৷৷ বরসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬