
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ ০৩ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত পৃথক ১৫টি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৩০৬ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ৬০ পিস বুপ্রেনরফিন/বুপিজেসিক ইনজেকশন ও ৩০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় ২ টি নিয়মিত মামলা এবং ৯ টি মোবাইল কোর্ট মামলাসহ সর্বমোট ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
নিয়মিত মামলায় গ্রেফতারকৃত ৩ জন:
শ্রী জয়দেব হালদার (৩০), ধূপইল গ্রাম, লালপুর উপজেলা, নাটোর। মো. মকুল হোসেন (৪৭) — মিস্ত্রীপাড়া গ্রাম, বাগাতিপাড়া উপজেলা, নাটোর। মো. সারোয়ার আলম রনি (৪০), গোকুলখালি বাজার এলাকা, আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা।
মোবাইল কোর্ট মামলায় গ্রেফতারকৃত ৯ জন: মো. আনোয়ার হোসেন বাবু (৫৮), দামোদরপুর, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট। মো. হারুনর রশীদ (৩৫) রঘুনাথপুর, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট। মো. মেরাজুল ইসলাম দমদমা, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট। মো. মোক্তার আলি, ছিট মানিক, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট। মো. মেহেদী (৪৬), বিশ্বাসপাড়া, জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট।মো. তরিকুল ইসলাম (২০), কোমরগ্রাম, জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট। মো. হাসান (২০), শান্তিনগর, জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট। মো. সোহেল রানা (৪০) দুর্গাদহ বাজার, জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট। মো. সবুজ (৪৪) শান্তিনগর, জয়পুরহাট সদর উপজেলা, জয়পুরহাট।
মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
























