০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 17

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ আবিদ হাসান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনের ড্রেন থেকে আনুমানিক ৪-৫ মাস বয়স একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন ড্রেন থেকে ভ্রূণটি উদ্ধার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়রা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেনে ভ্রূণটি পড়ে থাকতে দেখে প্রথমে কয়েকজন পথচারীর নজরে আসে। পরে খবরটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে জড়ো হন। ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি বা নারী ভ্রূণটি ড্রেনে ফেলে রেখে গেছেন। তবে কে বা কার এ ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। এ ঘটনায় ভ্রূণের পরিচয় ও উদ্ধারের প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানের সামনে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ড্রেন থেকে একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। ভ্রূণ আনুমানিক ৪-৫ মাস বয়সী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬