০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাঈদ বিন জাবেদ

  • প্রকাশের সময় : ০৫:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 49

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ আবিদ হাসান
ধামইরহাট, নওগাঁ প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ধামইরহাট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। উপজেলা ছাত্রদলের শীর্ষ দুই পদ—সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন।

তবে সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও এগিয়ে থাকা নাম হিসেবে উঠে এসেছে ধামইরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদের নাম।

দলীয় নেতাকর্মীদের মতে, সাঈদ বিন জাবেদ একজন যোগ্য, মেধাবী, ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা। বিএনপির বিগত বছরগুলোর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ছাত্রদলের রাজনীতিতে আলোচিত হয়েছেন।
জানা গেছে, পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাঈদ ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার দুই নম্বর ওয়ার্ডের আমাইতাড়া গ্রামে ২০০০ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাসুদ রানা।
দলীয় নেতাকর্মীরা জানান, বিগত সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে সাঈদ বিন জাবেদ সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ছাত্রদল নিয়ে নিজের লক্ষ্য ও অঙ্গীকার প্রসঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী সাঈদ বিন জাবেদ বলেন, দেশের জনগণকে ফ্যাসিবাদের রোষানল থেকে মুক্ত করার আন্দোলনে তিনি ২০২২ সালের রাজশাহী বিভাগীয় সমাবেশে অসুস্থ অবস্থায় ক্রাচে ভর করে অংশগ্রহণ করেন। এছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবরের সমাবেশেও জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি।
সাঈদ বিন জাবেদ আরও বলেন, নেতা হওয়া ভাগ্যের ব্যাপার। তবে নির্বাচিত হলে তিনি আধুনিক ও যুগোপযোগী ছাত্রদল উপহার দিতে চান। তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক ও যুগোপযোগী ছাত্ররাজনীতি চালু করাই হবে তার অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ছাত্রদল ছাত্রদের সংগঠন। এটি কোনো সন্ত্রাসী সংগঠন নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে দলীয় কয়েকজন সিনিয়র নেতা বলেন, সাঈদ যথেষ্ট ভালো ছেলে। বিগত সরকারের সময়ে তিনি দলের জন্য অনেক শ্রম দিয়েছেন। তিনি নেতৃত্বে এলে উপজেলা ছাত্রদলকে আরও সুন্দর ও সুসংগঠিত করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে ছাত্রদলের কর্মীদের কাছেও সাঈদ বিন জাবেদ জনপ্রিয় বলে দাবি করেছেন নেতাকর্মীরা। একজন ছাত্রদল কর্মী বলেন, সাঈদ ভাই কর্মীদের মনের ভাষা বোঝেন এবং দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাই ধামইরহাট উপজেলা ছাত্রদলের নেতৃত্বে এমন একজনকে দেখতে চান, যিনি কর্মীদের পাশে থাকবেন এবং তাদের আগলে রাখবেন।

সাঈদ বিন জাবেদকে ঘিরে নেতাকর্মীদের এমন প্রত্যাশার মধ্যেই এখন সবার নজর ধামইরহাট উপজেলা ছাত্রদলের নতুন কমিটির দিকে।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

ধামইরহাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাঈদ বিন জাবেদ

প্রকাশের সময় : ০৫:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬