০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 20

ছবিঃ জয়পুর কণ্ঠ

জেলা প্রতিনিধ, নওগাঁ: ৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মান্দা থানা এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও দস্যুতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বদা সর্বাত্মকভাবে কাজ করে যাবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

জনপ্রিয়

ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান ৷৷ বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি

নওগাঁয় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬