০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 68

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকেরাও অংশ নেন। এ সময় জেলা পরিষদগুলোর চলমান উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের জেলা পরিষদগুলোর উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জয়পুরহাটসহ সারাদেশের জেলা পরিষদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে মোঃ মাসুদ রানা প্রধান গণমাধ্যমকে বলেন, “মাননীয় রাষ্ট্রপতি জয়পুরহাটের সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। জনগণের কল্যাণে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে নেওয়ার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে জয়পুরহাটের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন।

জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে মোঃ মাসুদ রানা প্রধান একজন পরিচিত ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামী দিনগুলোতেও জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬