০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • 78

বগুড়ায় ১১ দলীয় জোটের লংমার্চ ও মাটিডালী বিমান মোড়ের সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভায় বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

স্টাফ রিপোর্টার: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আগামী ১৯ সেপ্টেম্বর গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানোসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ ও বগুড়ার মাটিডালী বিমান মোড়ে অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া মহানগর জামায়াতের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন এবং ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ নেতৃবৃন্দ।

সভায় লংমার্চ ও সমাবেশ সফল করতে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রস্তুতির বিষয়ে মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, সরকারের প্রতি জনগণের অসন্তোষ থেকেই মানুষ লংমার্চে অংশ নেবে। তিনি আশা প্রকাশ করেন, বগুড়ার সমাবেশে দেড় লাখের বেশি মানুষ অংশ নেবেন।

তিনি আরও জানান, লংমার্চ সফল করার প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরতে বুধবার সকাল ১১টায় টিএমএসএস মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি উপস্থিত থাকবেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

প্রকাশের সময় : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬