১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 52

ছবির ক্যাপশনঃ

স্টাফ রিপোর্টারঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নূর আলম বাবু (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা উত্তরপাড়া গ্রামের মৃত কানছা মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই (নিঃ) মো. ওমর ফারুক শিমুল, এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকার একটি কাপড়ের দোকানের সামনে থেকে নূর আলম বাবু ও শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬