০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে ইউপি চেয়ারম্যান পদে মনসুর আলি

  • প্রকাশের সময় : ০৩:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 137

ছবির ক্যাপশনঃ

মিনহাজুল ইসলাম (বোয়ালিয়া থানা প্রতিনিধি রাজশাহী ): ২২ সেপ্টেম্বর ২০২৬

সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিলনা ইউনিয়ন যুবদলের সফল সভাপতি মোঃ মনসুর আলি।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মোঃ মনসুর আলি বলেন, “মানুষের পাশে থাকাই আমার রাজনীতি”। সৎ নেতৃত্ব, সুশাসন ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে তিলনা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় ও গণসংযোগ করছেন। এসব কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন বলে জানান তাঁর সমর্থকেরা।

মোঃ মনসুর আলি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়নসহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, মনসুর আলি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোঃ মনসুর আলি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে তিলনা ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁর।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে ইউপি চেয়ারম্যান পদে মনসুর আলি

প্রকাশের সময় : ০৩:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬