০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা ৷৷ কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ

  • প্রকাশের সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 60

ছবির ক্যাপশনঃ

​
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার সম্মিলিত ক্লাবের ফুটবল একাডেমির  (KFA) উদ্যোগে বর্ণাঢ্য অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার শ্রী গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান।

​অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জয়পুরহাট ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব কবির আকবর চৌধুরী তাজ।

​কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসের খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাঁটাহার ফুটবল একাডেমির (KFA) বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

একই সাথে এলাকার শিশু-কিশোর ও তরুণদের মাদক এবং ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলার মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন কাঁটাহার গ্রামের যুব সমাজ সহ অভিভাবকেরা।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা ৷৷ কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ

প্রকাশের সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬