০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতার প্রতিবাদে কালাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ

  • প্রকাশের সময় : ১০:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 87

ছবির ক্যাপশনঃ

জয়পুরহাট প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কালাই বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে কালাইয়ের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জমজম টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের অর্থনীতি বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ছে এবং সরকার দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় কাজ করছে।

তিনি বলেন, জ্বালানি তেলসহ বিভিন্ন খাতে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়লেও সরকার তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন অব্যাহত রাখতে সরকার বিভিন্ন ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে।

সারের সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে ডিলারদের একটি অংশের অনিয়মের কারণে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেই পরিস্থিতি মোকাবিলা করেছে। বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে বলেও তিনি দাবি করেন।

আব্দুল বারী আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দল, নেতাকর্মী ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা নৈরাজ্য যাতে জনজীবনকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়—এমন কোনো কর্মকাণ্ড কাম্য নয়। রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের পাশাপাশি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারা।

সমাবেশে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম, ছেলে তৌফিক হাসান, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি ঘিরে কালাইয়ের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতার প্রতিবাদে কালাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ

প্রকাশের সময় : ১০:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬