০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মোকামতলায় মরহুম ডাঃ মহিউদ্দিন ও খোদাবক্স মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 71

ছবির ক্যাপশনঃ

মিজানুর রহমান (বগুড়া): ২৬ সেপ্টেম্বর ২০২৬

তরুনদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে ‘মরহুম ডাঃ মহিউদ্দিন ও মরহুম খোদাবক্স মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬- এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।

গত ​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এক উৎসবমুখর পরিবেশে এই নিলাম পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ঘোষিত ক্রীড়ামুখী উদ্যোগের ধারাবাহিকতায় এবং স্থানীয় পর্যায়ে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলমের নির্দেশনায় এবং মাহবুব আলম মানিকের পরিচালনায় এ আয়োজন করা হয়।

​নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা যুবদলের আহবায়ক রাসেল মাহমুদ সবুজ। এছাড়া ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান নয়ন মন্ডলসহ টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

​আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্টের অন্যতম প্রধান উদ্দেশ্য।

​নিলাম পর্বকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ আরও বহুগুণ বৃদ্ধি পাবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের মেধা বিকাশের দারুণ সুযোগ পাবে।

​আয়োজকরা আরও উল্লেখ করেন, ফুটবল কেবল একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, পরিশ্রম, ধৈর্য এবং পারস্পরিক সম্মানবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলা সামাজিক বন্ধন ও সম্প্রীতি জোরদার করতেও কার্যকর অবদান রাখে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

মোকামতলায় মরহুম ডাঃ মহিউদ্দিন ও খোদাবক্স মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬